হোবার্টে নিউজিল্যান্ডের জয়
ডেভিড ওয়ার্নারের শত চেষ্টাতেও কাজ হলো না। সতীর্থ ব্যাটসম্যানদের কাছ থেকে সহায়তা না পাওয়ায় হোবার্টে নিউজিল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার হার ঠেকাতে পারেননি ওয়ার্নার।হোবার্ট টেস্টে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২৪১ রান। এক প্রান্ত আগলে রেখে ১২৩ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। লো-স্কোরিং টেস্টে তাঁর এমন নজরকাড়া ইনিংসের পরও অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২৩৩ রানে। অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের জয় ৭ রানে। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১-এ সমতায় থাকল।নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১৫০ ও অস্ট্রেলিয়া ১৩৬ রানে অলআউট হয়। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে করে ২২৬ রান। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর:নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৫০অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৩৬নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২২৬অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২৩৩ফল: নিউজিল্যান্ড ৭ রানে জয়ীম্যাচ সেরা: ডেভিড ওয়ার্নারসিরিজ: দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১-এ ড্র।সিরিজ সেরা: জেমস প্যাটিনসন