হোবার্টে বোলারদের আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলারদের আধিপত্যে কেটেছে হোবার্টে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন। পুরো দিনে উইকেট পড়েছে ১১টি। দুই দলের ব্যাটসম্যানরা মিলে মাত্র ১৬২ রান তুলতে সক্ষম হন।টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক অস্ট্রেলিয়া। দলীয় মাত্র ১০ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। একপর্যায়ে সফরকারীদের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫০ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ব্রাউনলি। অস্ট্রেলিয়ার হয়ে প্যাটিনসন পাঁচটি, সিডল তিনটি ও স্টার্ক দুটি উইকেট শিকার করেন।অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটাও হয় হতাশা দিয়ে। দলীয় ৭ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। দিনের খেলা শেষ হওয়ার সময় অসিদের সংগ্রহ ছিল ১ উইকেটে ১২ রান। ডেভিড ওয়ার্নার ৭ ও ওসমান খাজা ১ রানে অপরাজিত ছিলেন। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর:নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৫০অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১২/১(প্রথম দিনের খেলা শেষে)টস: অস্ট্রেলিয়া