হোবার্টেও জয় অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদিন বুঝি ফিরে ফিরে এল ক্রিকেট অস্ট্রেলিয়ার। অ্যাশেজ লড়াইয়ে হারের পর ওয়ানডে সিরিজের শুরুটা দারুণ হলো অস্ট্রেলিয়ার। সাত ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এসেছিল ছয় উইকেটের জয়। আজ হোবার্টে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে এসেছে ৪৬ রানের জয়। সুবাদে ২-০ তে এগিয়ে মাইকেল ক্লার্কের দল। অস্ট্রেলিয়ার জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন শন মার্শ। দলীয় ৩৩ রানেই চলে গিয়েছিল চারটি উইকেট। তার পরও যে অস্ট্রেলিয়া ২৩০ রান তুলতে সক্ষম হয়েছে, তা এই ব্যাটসম্যানের কল্যাণেই। ব্যাটসম্যানদের চরম বিপর্যয়ের মধ্যেও ১১০ রানের অসাধারণ ইনিংস খেলেন মার্শ।অস্ট্রেলিয়ার জয়ের দ্বিতীয় ভাগের কৃতিত্বটা ডগ বলিঞ্জারের। এই বোলার একাই শিকার করেন চারটি উইকেট। এ ছাড়া ব্রেট লি দুটি এবং শেন ওয়াটসন ও স্টিফেন স্মিথ একটি করে উইকেট নেন। যার পরিণতি, পাঁচ ওভার বাকি থাকতেই ১৮৪ রানে অলআউট ইংল্যান্ড। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া ২৩০/১০ (৪৮.২ ওভার)মার্শ ১১০, হোয়াইট ৪৫, বলিঞ্জার ৩০ইংল্যান্ড ১৮৪/১০ (৪৫ ওভার)ট্রট ৩২, বেল ৩২, ইয়ার্ডি ২২