প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে টানা সপ্তম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে ইন্টার মিলান। আজ জিতলেও অবশ্য কোনো রেকর্ড ইন্টার করতে পারবে না। ইতালির ক্লাবটিই ২০০৪ সালের মার্চ থেকে পরের বছর এপ্রিল পর্যন্ত নিজেদের মাঠে জিতেছিল টানা আটটি ম্যাচ। এটিও রেকর্ড নয়। সেটি ম্যানচেস্টার ইউনাইটেডের দখলে। টানা ১২ ম্যাচ জিতেছিল ইংলিশ ক্লাবটি। শুরু হয়েছিল ২০০৬-এর সেপ্টেম্বরে। ঠিক দুই বছর পর ভিয়ারিয়ালের সঙ্গে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করে ম্যানইউ। এরও আগে অবশ্য ভেঙে দেয় নিজেদের মাঠে জুভেন্টাসের টানা ১০ ম্যাচ জেতার রেকর্ডটি। টানা নয়টি করে ম্যাচ জেতার কীর্তি আছে রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের। আটটি করে ম্যাচ জিতেছে বায়ার্ন মিউনিখ ও রিয়াল। সাতটি করে আয়াক্স, বরুসিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা, আর্সেনাল ও দেপোর্তিভো লা করুনিয়া।