হোয়াটমোরকে ব্যর্থ বলছেন ইনজি
অনেক প্রত্যাশা নিয়েই ডেভ হোয়াটমোরকে কোচ করেছিল পাকিস্তান। কিন্তু একজন বিদেশি কোচ হিসেবে এই অস্ট্রেলিয়ান কি সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন? ইনজামাম-উল হকের উত্তর, ‘না।’ পাকিস্তানের সাবেক অধিনায়ক স্পষ্টই বললেন, কোচ হিসেবে হোয়াটমোর দলকে সাফল্যের ধারায় নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন।
২০১২ সালের মার্চে পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার মহসিন খানের জায়গায় কোচ হিসেবে হোয়াটমোরকে নিয়োগ দেয় পিসিবি। একজন বিদেশি কোচ হিসেবে হোয়াটমোর দলে দৃশ্যমান উন্নতি ঘটাবেন, এমনটাই ছিল প্রত্যাশিত। দ্য নেশনকে ইনজামাম বলেছেন, হোয়াটমোর দায়িত্ব নেওয়ার পর বাস্তবে সেটা ঘটেনি। উল্টো দায়িত্ব নেওয়ার পর থেকেই দলে নিজের পারফরম্যান্স নিয়ে নানা সমালোচনা হজম করতে হচ্ছে তাঁকে। তবে কোচ হোয়াটমোরের সমালোচনা করলেও জিম্বাবুয়ের কাছে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের হারটাকে ‘ইনজি’ দেখছেন খেলোয়াড়ি মানসিকতা থেকেই। তাঁর কথা, ক্রিকেট শুধুই একটা খেলা। কাজেই মাঝেমধ্যে হারও আসে। জিম্বাবুয়ের কাছে হারটাকে বড় অঘটনও মনে করেন ইনজামাম। বলেছেন, ওই দিনে জিম্বাবুয়ে ছিল শ্রেয়তর প্রতিপক্ষ। ওয়েবসাইট।