হোয়াইট বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সিরিজের মাঝে একাদশে জায়গা হারিয়েছিলেন। এবার ওয়ানডে দল থেকেই বাদ পড়লেন ক্যামেরন হোয়াইট। শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে হোয়াইটের জায়গা নিয়েছেন শন মার্শ। ডেভিড হাসিকে জায়গা ছেড়ে দিতে বাদ পড়েছেন ক্যালাম ফার্গুসন। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব অবশ্য ধরে রাখতে পেরেছেন হোয়াইট। আগামী ৬ আগস্ট টি-টোয়েন্টি দিয়ে শুরু ২টি টি-টোয়েন্টি, ৫ ওয়ানডে ও ৩ টেস্টের সিরিজ। ওয়েবসাইট।