হোয়াইটওয়াশ নয়, শুধু উন্নতি চান মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যামিল্টন টেস্টে এসেছে ১০ উইকেটের জয়। কাল ভোর থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টে জয় পেলেই নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ। তবে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা নয়, শুধু নিজেদের উন্নতি নিয়ে ভাবছেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল হক।‘আসলে আমরা ভালো করতে সংকল্পবদ্ধ। আমাদের পারফরম্যান্সে উন্নতি চাই আমরা। তারপর আমরা দেখব, সিরিজের ফল কী হয়।’ রয়টার্সকে বলেন মিসবাহ।ক্রিকেটারদের দুর্বল পারফরম্যান্স আর ফিক্সিং কেলেঙ্কারিতে অস্থির অবস্থা বিরাজ করেছিল পাকিস্তান ক্রিকেটে। সেই অস্থিরতা এখনো আছে। তবে নিউজিল্যান্ড সফরে এসে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পাকিস্তান। মিসবাহ বলেন, ‘ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে দল যখন ভালো করে, তখন আরও ভালো করার প্রবণতা জাগে। আর ভালো করলেই আত্মবিশ্বাসের লেভেল ওপরে উঠে যায়। এটা ভালো খবর যে, আমাদের সেই আত্মবিশ্বাস লেভেল ওপরেই আছে।’