হোয়াইটওয়াশই নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের ভারত সফরের আগাগোড়াই আলোচনায় ছিল বাংলাদেশ। শেষটায়ও বাংলাদেশ প্রসঙ্গ থাকল। বাংলাদেশে বাংলাওয়াশ হয়ে যাওয়া নিউজিল্যান্ড ভারতের বিপক্ষেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ! কাল শেষ ওয়ানডে ৮ উইকেটে জিতে ভারত সিরিজ জিতল ৫-০-তে।চতুর্থ ম্যাচে হারের সঙ্গেই আরেকটি সম্ভাব্য ধবল ধোলাইয়ের শঙ্কা চেপে ধরে নিউজিল্যান্ডকে। ভেট্টোরির এই নিউজিল্যান্ডের সামর্থ্য কী, সেই শঙ্কার দেয়াল ভাঙে! নিজেরাই বরং ভেঙে পড়ল তাসের ঘরের মতো। টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০৩ রানেই অলআউট। জয়ের পর জয়ে উজ্জীবিত ভারত একাধিক রেকর্ডের ম্যাচে জয়ে পৌঁছায় মাত্র ২১.১ ওভারেই, ১৭৩ বল হাতে রেখে। বিগত ১৩ ম্যাচের ১১টিতেই হারল নিউজিল্যান্ড। বাকি দুই ম্যাচের একটি পরিত্যক্ত, অন্য ম্যাচটি নিষ্ফলা।নিউজিল্যান্ডের এই ১০৩ রানই চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সর্বনিম্ন ইনিংস। উইকেটের হিসাবে ৮ উইকেটের জয়টিই এই স্টেডিয়ামে সবচেয়ে বড় জয়, বড় জয় বল অব্যবহূত থাকার দিক থেকেও। ভারত ইতিহাসে দ্বিতীয়বারের মতো জিতল ৫-০ ব্যবধানে।প্রথম ওভারেই গাপটিলকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে কিউইদের গুঁড়িয়ে দেওয়ার কাজটা শুরু করেন প্রাভিন কুমার। কিউই ইনিংসের হাইলাইটস বলতে চতুর্থ উইকেটে হাউ-স্টাইরিসের ৪৩ রানের জুটি। অশ্বিন, যুবরাজ, ইউসুফ পাঠানের স্পিনে পরে কিউইরা শেষ ৭ উইকেট হারায় ৩২ রানের ব্যবধানে। ভারতও অধিনায়ক গম্ভীরকে হারায় রানের চাকা সচল হওয়ার আগেই। দলকে ১০ রানে রেখে বিদায় নেন বিরাট কোহলিও (২)। তবে কিউইদের আর উইকেটের উল্লাসে মাততে দেননি পার্থিব প্যাটেল ও যুবরাজ। জয় নিয়ে মাঠ ছাড়ার আগে তাঁরা তৃতীয় উইকেটে গড়েন ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি। পার্থিব ৫৬ আর যুবরাজ অপরাজিত থাকেন ৪২ রানে। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড: ২৭ ওভারে ১০৩ (ব্রেন্ডন ১৪, হাউ ২৩, স্টাইরিস ২৪, ফ্রাঙ্কলিন ১৭*, অশ্বিন ৩/২৪, যুবরাজ ২/৫, ইউসুফ ২/১১, নেহরা ২/৩৪, প্রাভিন ১/২০)। ভারত: ২১.১ ওভারে ১০৭/২ (পার্থিব ৫৬*, যুবরাজ ৪২*, নাথান ১/২৬, ভেট্টোরি ১/৩০)।ফল: ভারত ৮ উইকেটে জয়ীসিরিজ: ভারত ৫-০-তে জয়ীম্যাচ সেরা: যুবরাজ সিংসিরিজ সেরা: গৌতম গম্ভীর