হোয়াইটওয়াশই হলো পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৩৩৫ রান, অস্ট্রেলিয়ার ৬ উইকেট। চতুর্থ দিনের খেলা শেষে ম্যাচটা হেলে পড়েছিল অস্ট্রেলিয়ার দিকেই। অস্ট্রেলিয়ার শঙ্কা বলতে ছিল হোবার্টের আকাশ। স্থানীয় আবহাওয়া সূত্রগুলো বৃষ্টির পূর্বাভাসও দিয়েছিল। কাল মধ্যাহ্নভোজের বিরতিতে বৃষ্টি এসেছিলও। তবে হালকা বৃষ্টি পাকিস্তানকে বাঁচাতে পারেনি। শেষ দিন ৫২ ওভারে পাকিস্তানের বাকি ৬টি উইকেট তুলে নিয়ে ২৩১ রানে ম্যাচ জিতেছে রিকি পন্টিংয়ের দল।হোবার্টের জয় পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টানা ১২তম। কোনো দলের বিপক্ষে টানা ১২ জয়ের কীর্তি আছে আরেকটি, শ্রীলঙ্কার। লঙ্কানদের সে কৃতিত্বের আড়ালে আছে বাংলাদেশের লজ্জা।দিনের শুরুতে, ১১ বলের মাথায় শোয়েব মালিককে ফিরিয়ে দিয়েছিলেন পিটার সিডল। বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে মালিক তালুবন্দী হয়েছেন হাডিনের। কিছু সময় পর মালিককে অনুসরণ করেন অভিষিক্ত সরফরাজ আহমেদ। এই দুই উইকেট হারিয়েই প্রথম সেশনে পাকিস্তান করে ৫৬ রান।এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে যা একটু প্রতিরোধ গড়েছেন খুররম মনজুর ও মোহাম্মদ আমির। সপ্তম উইকেট জুটিতে তাঁরা করেছেন ৬৬ রান। আগের দিন ২৩ রানে অপরাজিত থাকা মনজুর এদিন আরও ৫৪ রান করে আউট হয়েছেন। প্রায় ছয় ঘণ্টা উইকেটে থাকা মনজুরের ৭৭ রানের ইনিংসে আছে ৮টি চার। তবে আমির শেষ পর্যন্ত অপরাজিত থেকে গেছেন। ২ ঘণ্টারও বেশি সময় উইকেটে থেকে তিনি করেছেন ৩০ রান। অবশ্য দলের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ জুটিটি গড়তে দুজন ভাগ্যের সহায়তা পেয়েছেন—রানআউট হওয়ার হাত থেকে বেঁচেছেন দুজনই।৩১ ওভার পার করে দেওয়া সপ্তম উইকেট জুটি যখন পন্টিংয়ের কপালে ভাঁজ ফেলে দিচ্ছে, তখনই মনজুরকে ফেরান নাথান হরিজ। পরে উমর গুলকেও ফিরিয়ে দিয়ে হরিজ ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। ১৮ উইকেট নিয়ে সিরিজের সেরা বোলারও তিনি। পাকিস্তানকে ২০৬ রানে গুটিয়ে দিতে ৩ উইকেট নিয়েছেন পিটার সিডলও। তবে ম্যাচের সেরা ডাবল সেঞ্চুরিয়ান রিকি পন্টিং। ৬৩.০০ গড়ে সিরিজ সর্বোচ্চ ৩৭৮ রান করা অস্ট্রেলীয় অধিনায়ককে ছাপিয়ে সিরিজ-সেরার পুরস্কারটি গেছে শেন ওয়াটসনের হাতে। পন্টিংয়ের পরে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪৬ রানের পাশাপাশি ওয়াটসন বল হাতে নিয়েছেন ৫ উইকেট।এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে ৫টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। প্রথম ওয়ানডে ২২ জানুয়ারি ব্রিসবেনে। ওয়েবসাইট।