হোয়াইটওয়াশের পথে ইংল্যান্ড
ছবিটা দিল্লির মতোই। দ্বিতীয় ম্যাচেও মাঝারি আকারের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল ভারত। এরপর গৌতম গম্ভীরকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়েছিলেন তিনি। বিরাট কোহলি রুখে দাঁড়ালেন কালও। ২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত ৪৬ রানে হারিয়ে ফেলেছিল প্রথম তিন ব্যাটসম্যান। এরপর সুরেশ রায়নাকে নিয়ে দারুণ এক জুটি কোহলির। চতুর্থ উইকেটে ১৩১ রানের জুটি ভারতের জন্য গড়ে দিল চতুর্থ জয়ের ভিত। ৬২ বলে ৮০ করে রায়না আউট হয়েছেন। তবে ৮৬ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন কোহলি। মুম্বাইয়ে ভারত পেয়ে যায় ৬ উইকেটের জয়। বিশ্বকাপ জয়ের পর এই প্রথম ওয়াংখেড়েতে খেলতে এসে আবারও জিতল ভারত।ইংল্যান্ডকে অল্পতেই গুঁড়িয়ে দেওয়ার পেছনে আছেন রবিচন্দ্রন অশ্বিন আর অভিষিক্ত অরুণ অ্যারন। কদিন পর ২২ পূর্ণ করতে চলা এই পেসার কাল বোল্ড করে দিয়েছেন তিন ইংলিশ ব্যাটসম্যানকে। ২৪ রানে ৩ উইকেট নিয়ে অভিষেকে ভারতের পক্ষে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ডও তাঁর।সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ৪৬.১ ওভারে ২২০/১০ (ব্রেসনান ৪৫, পিটারসেন ৪১, ট্রট ৩৯; অ্যারন ৩/২৪, অশ্বিন ৩/৩৮, জাদেজা ২/৪১)। ভারত ৪০.১ ওভারে ২২৩/৪ (কোহলি ৮৬*, রায়না ৮০; ফিন ৩/৪৫)।