হোয়াইটকে নিয়েই অস্ট্রেলিয়া দল
দল মোটামুটি সাজানোই ছিল। একটা জায়গা নিয়েই শুধু ছিল আলোচনা— ক্যামেরন হোয়াইট না স্টিভ স্মিথ? অস্ট্রেলিয়ার নির্বাচকেরা আস্থা রাখলেন অভিজ্ঞতায়। স্মিথকে টপকে তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক হোয়াইট। অনুমিতভাবেই দলে আছেন ৪১ বছর বয়সী চায়নাম্যান বোলার ব্র্যাড হগ। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলটাকেই বিশ্বকাপের জন্য রেখে দিয়েছেন নির্বাচকেরা।এই বিশ্বকাপকে মাথায় রেখেই গত বছরের জানুয়ারিতে আগে অধিনায়ক করা হয়েছিল হোয়াইটকে। কিন্তু বাজে ফর্মের কারণে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দলেও জায়গা হারান গত জানুয়ারিতে। পরে আইপিএল আর কাউন্টির টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফিরেছিলেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে। প্রধান নির্বাচক জন ইনভেরারিটি জানিয়েছেন, চাপের মধ্যে ভালো খেলা আর অভিজ্ঞতার বিবেচনাতেই স্মিথের বদলে হোয়াইটকে বেছে নিয়েছেন তাঁরা।পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া আগের ঘোষিত দলে পরিবর্তন একটি। বাবার পদাঙ্ক অনুসরণ করে জাতীয় দলে ঢুকেছেন অ্যালিস্টার ম্যাকডারমট। চোটের কারণে ছিটকে পড়া ক্লিন্ট ম্যাকাইয়ের জায়গা নিয়েছেন ২১ বছর বয়সী অ্যালিস্টার। সাবেক পেসার ও সদ্য সাবেক বোলিং কোচ ক্রেইগ ম্যাকডারমটের ছেলে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এসেই ঝড় তুলেছেন। ৯টি প্রথম শ্রেণীর ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট, ১৭টি ঘরোয়া ওয়ানডেতে উইকেট ৩০টি। ওয়েবসাইট।অস্ট্রেলিয়া দলজর্জ বেইলি (অধিনায়ক), ডেভ ওয়ার্নার, শেন ওয়াটসন, ম্যাথু ওয়েড, ডেভিড হাসি, মাইক হাসি, ক্যামেরন হোয়াইট, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হগ, জেভিয়ার ডোহার্টি, ক্লিন্ট ম্যাকাই, মিচেল স্টার্ক, প্যাট্রিক কামিন্স ও বেন হিলফেনহস।