হোয়াটমোরের চোখ বিশ্বকাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন পরিস্থিতিতে ডেভ হোয়াটমোর আগে পড়েছেন কি না, জানা নেই। খেলোয়াড় হিসেবে খুব বড় কিছু ছিলেন না, কিন্তু ক্রিকেট কোচ হিসেবে তিনি সেলিব্রিটিদেরই একজন। যেখানে গেছেন, সোনা ফলেছে তাঁর হাতে। ১৯৯৬ সালে গোনার বাইরের দল শ্রীলঙ্কাকে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়েছিলেন। ২০০৩ সালে বাংলাদেশের কোচ হয়েও চারটি বছর কাটিয়েছেন মাথা উঁচু করেই। হারতে হারতে আত্মবিশ্বাসের তলানিতে থাকা বাংলাদেশকে এনে দিয়েছেন অনেক সাফল্য। তাঁর প্রশিক্ষণেই ২০০৭ সালে বিশ্বকাপে প্রথম রাউন্ডের বাধা অতিক্রম করেছিল বাংলাদেশ। পাকিস্তানে এসেছিলেন অনেক স্বপ্ন দেখিয়ে। রীতিমতো বোর্ড বসিয়ে তাঁকে জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছিল। প্রথম দিকে সাফল্যও পেয়েছিলেন। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির পর সবকিছুই যেন বদলে গেছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার, গণমাধ্যম, দর্শক—সবার কাছেই যেন অসহ্য হয়ে উঠেছেন তিনি। সবার আক্রমণের লক্ষ্যবস্তু যেন এই হোয়াটমোর।যতই আক্রমণের লক্ষ্যবস্তু হন না কেন, তিনি পুরো ব্যাপারটি পেশাদারি মানসিকতায় দেখতে আগ্রহী। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান কেন ব্যর্থ হলো, এ ব্যাপারে তিনি বিস্তারিত তুলে ধরবেন তাঁর সামনের প্রতিবেদনে।ইংল্যান্ড থেকে ব্যর্থ দল নিয়ে ফিরেছেন। ক্রিকেটপাগল পাকিস্তানিদের মনের অবস্থা উপলব্ধি করতে পারছেন ভালো করেই। সেই মনোভাবকে সম্মান জানিয়েই তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতাটা পুরোপুরি পারফরম্যান্স-কেন্দ্রিক। কারও মধ্যে চেষ্টার কোনো ত্রুটি ছিল না।’হোয়াটমোর তার পরও চ্যাম্পিয়নস ট্রফির পারফরম্যান্সকে ‘হতাশাজনক’ হিসেবে অভিহিত করতে ভোলেননি। তবে তিনি জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তাঁর চোখ ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের দিকে। বিশ্বকাপের আগেই তিনি পাকিস্তান দলকে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ হিসেবে গড়ে তুলতে চান।’দলের ব্যর্থতায় নিজের সংশ্লিষ্টতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো দল নির্বাচন করিনি। নির্বাচকেরা করেছে। তবে হ্যাঁ, দল নির্বাচনে আমার মতামত ছিল, স্বীকার করছি। এসব বিষয়ে আমি বোর্ডের কাছে দেওয়া প্রতিবেদনে নিজের ব্যাখ্যা তুলে ধরব। সূত্র: দ্য ডন।