হোয়াটমোরের জন্য উর্দু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচের কাজ শিষ্যদের শেখানো। তবে হানিফ মোহাম্মদ বলছেন, আগে গুরুর নিজেরই শেখা উচিত! পাকিস্তানের কোচ ডেভ হোয়াটমোরকে উর্দু শেখার পরামর্শ দিয়েছেন হানিফ। যস্মিন দেশে যদাচার!দুই দিন আগে খানিকটা ঘুরিয়ে একই কথা বলেছিলেন মঈন খান। পাকিস্তানের সাবেক অধিনায়ক দাবি করেছেন, ভাষার দূরত্বের কারণে বিদেশি কোচরা পাকিস্তানে কখনোই সফল হতে পারেন না। হানিফও সফল হওয়ার সেই টোটকা বাতলে দিলেন হোয়াটমোরকে, ‘হোয়াটমোরকে আমি পুরো দায় দেব না (দক্ষিণ আফ্রিকায় ধবলধোলাইয়ের জন্য)। তবে ক্রিকেটারদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করতে হলে তাঁকে অবশ্যই আমাদের ভাষা উর্দু শিখতে হবে। একজন কোচের জন্য তাঁর আবেগ, অনুভূতি, পরামর্শ, নির্দেশ শিষ্যদের ভালোভাবে বোঝানো জরুরি। খেলোয়াড় যাতে কোচের চাওয়াটা ভালোভাবে বুঝতে ও মানতে পারে। আমার মনে হয় না এখন সেটা হচ্ছে। আমাদের কজন ক্রিকেটার ইংরেজিতে স্বচ্ছন্দ?’ ওয়েবসাইট।ভাষার দূরত্বটাকে অনেকেই সেভাবে গুরুত্ব দিতে চান না। কিন্তু পাকিস্তানের লিটল মাস্টারের মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই, ‘শিষ্যদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করতে পারা একজন কোচের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা অনেকেই বুঝতে চান না। কোচের ভাষাই যদি ক্রিকেটাররা ধরতে না পারে, তাহলে তা বুঝে বাস্তবায়ন করবে কীভাবে?’