হ্যাজার্ডদের কোচ অঁরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের সোনালি প্রজন্ম হতাশ করেছে আরও একবার। গত বিশ্বকাপের পর এবার ইউরোতেও তারা ব্যর্থ। একই ভুল যাতে আর না হয়, সে চেষ্টাই করছেন দলটির নবনিযুক্ত কোচ রবার্তো মার্টিনেজ। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হচ্ছে ইউরোপে। তার আগেই প্রস্তুতি সেরে নিচ্ছেন তিনি, নিজের সহকারী কোচ হিসেবে বেছে নিয়েছেন থিয়েরি অঁরিকে। সাবেক ফরাসি স্ট্রাইকারকে সঙ্গী বানানোর পক্ষে মার্টিনেজের যুক্তি, ‘আমরা চাই, আমাদের প্রতিভাগুলো যেন আরও ভালো করে। খেলোয়াড়দের সাহায্য করতে হবে। থিয়েরি একেবারেই ভিন্ন কিছু নিয়ে আসবে। সে এমন একজন যে আমাদের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেবে।’ রয়টার্স।