হ্যাজার্ডে উচ্ছ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স হয়েছে ৭৯ বছর। এই বয়সে মেম ফ্রানচিন নিজেও হয়তো এতটা আশা করেননি। ফ্রানচিন টেলিভিশনে প্রিয় ফুটবলারের খেলা দেখেন। কিন্তু তাঁর অটোগ্রাফ পেয়ে যাবেন, এতটা ভাবেননি কখনোই। তা-ও আবার বেলজিয়ামের জার্সিতে! হঠাৎ পাওয়া আনন্দে তাই কেঁদেই ফেলেন বেলজিয়ামের এই বৃদ্ধা ফুটবল-ভক্ত। ঘটনাটা তেমন কিছুই না, প্রিয় তারকা এডেন হ্যাজার্ডকে একদিন খুদেবার্তা পাঠালেন, সঙ্গে জানালেন পুরো দলের জন্য শুভকামনা। বেলজিয়াম রেড ডেভিলস ইউটিউব চ্যানেলে এটা দেখতে পেয়ে হ্যাজার্ড ফ্রানচিনকে একটি জার্সি পাঠিয়ে দিলেন। বোনাস হিসেবে জার্সিতে একটা অটোগ্রাফও দেন এই মিডফিল্ডার। আর এতেই আবেগে আপ্লুত মেম ফ্রানচিন, ‘এই বয়সে আপনি নিশ্চয়ই এতটা আশা করতে পারেন না...।’ মেইল অনলাইন।