হ্যাজার্ডের পেছনে ৫ ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ফুটবলারকে পেতে চায় পাঁচ-পাঁচটি ইংলিশ ক্লাব। যাঁর মধ্যে ভবিষ্যৎ যুগপৎভাবে মেসি-রুনির ছায়া দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা তাঁকে পেতে আগ্রহ তো থাকবেই। আলোচিত এই ফুটবলার হচ্ছেন ফ্রান্সের লিগ চ্যাম্পিয়ন লিলের বেলজিয়ান খেলোয়াড় ইডেন হ্যাজার্ড। ফরাসি ফুটবলের পাট চুকিয়ে আগামী গ্রীষ্মে ইংল্যান্ড যাচ্ছেন ইডেন হ্যাজার্ড, নিশ্চিত শুধু এতটুকুই। ২১ বছরের মিডফিল্ডারকে দলে নিতে চায় চেলসি, আর্সেনাল, টটেনহাম, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। তবে ৩০ মিলিয়ন পাউন্ড দামের এই ফুটবলারকে দলে নেওয়ার দৌড়ে এগিয়ে আছে চেলসি। গত মাসে কিছু কথাবার্তাও হয়েছে দুই পক্ষের মধ্যে। তবে খবর বেরিয়েছে হ্যাজার্ড নাকি টটেনহামের সঙ্গেও কথা বলেছেন। আর আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার তো খোলাখুলিই বলেছেন, এই বেলজিয়ানকে এমিরেটসে দেখতে চান। দেখা যাক গত মৌসুমে লিগ ওয়ানের সেরা খেলোয়াড় কোথায় পাড়ি জমান। ওয়েবসাইট।