প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবাদ কত রকমই না হতে পারে! যেমন ধরুন গিওর্গে হ্যাজির কথা। কর ফাঁকি এবং অর্থ পাচারের দায়ে মার্চে জেলে ঢুকেছেন বন্ধু, সাবেক সতীর্থ গিওর্গে পপেস্কু। প্রতিবাদে বন্ধু মুক্তি না পাওয়া পর্যন্ত রোমানিয়া জাতীয় দলের ম্যাচ দেখতে আর মাঠেই যাবেন না হ্যাজি। পপেস্কুর তিন বছর এক মাসের কারাদণ্ড হয়েছে গত মার্চ মাসে। কিন্তু হ্যাজির এই সিদ্ধান্তটা সাম্প্রতিক। গত বৃহস্পতিবার কয়েকজন সাবেক সতীর্থকে নিয়ে পপেস্কুকে দেখতে গিয়েছিলেন জেলখানায়। এরপরই রোমানিয়ার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হ্যাজি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর সিদ্ধান্ত, ‘পপেস্কুকে জেলে রেখে জাতীয় দলের খেলা দেখতে (মাঠে) যাব না আমি। প্রতিবাদস্বরূপ খেলা দেখব টিভিতে।’ ফক্স স্পোর্টস।