হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি হ্যাটট্রিক করলেন লুইস সুয়ারেজ। লিভারপুল স্ট্রাইকার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের তৃতীয় হ্যাটট্রিকটাও করলেন প্রতিপক্ষের মাঠে। পরশু উইগানের বিপক্ষে তৃতীয় গোলটা করেই সুয়ারেজ ছাড়িয়ে যান ইংলিশ লিগ কিংবদন্তি অ্যালান শিয়ারারকে (২)। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর প্রতিপক্ষের মাঠে হ্যাটট্রিক করা খেলোয়াড়দের তালিকায় সুয়ারেজ এখন তিনে। এই উরুগুইয়ানের ওপরে আছেন শুধু মাইকেল ওয়েন (৫) ও ওয়েইন রুনি (৪)। প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক পাওয়া দক্ষিণ আমেরিকানদের মধ্যে সুয়ারেজের ওপরে আছেন শুধু কার্লোস তেভেজ (৪)। লিভারপুলের হয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করেছেন রবি ফাউলার (৮)। ওয়েন করেছেন ৭টি। এরপরই সুয়ারেজের নাম। অবশ্য অল রেডদের হয়ে তিনটি হ্যাটট্রিক করেছেন ফার্নান্দো তোরেসও।