হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচেই হ্যাটট্রিক। চ্যাম্পিয়নস লিগে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক করে একটি একাদশই পুরো করে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকাকে নিয়ে চ্যাম্পিয়নস লিগে দুটি হ্যাটট্রিক করা খেলোয়াড়ের সংখ্যা এখন ১১। রোনালদোর আগে মার্কো সিমোনে, দিদিয়ের দ্রগবা, স্যামুয়েল ইতো, আন্দ্রেই শেভচেঙ্কো, আদ্রিয়ানো, মাইকেল ওয়েন, রবার্তো সলদাদো, রয় ম্যাকে, রুড ফন নিস্টলরয় ও অ্যান্ডি কোল দুটি করে হ্যাটট্রিক করেছেন। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে সবচেয়ে বেশি ৩ টি হ্যাটট্রিক করেছেন তিনজন—লিওনেল মেসি, মারিও গোমেজ ও ফিলিপ্পো ইনজাগি। কাল রাতে অবশ্য গোমেজ ও ইনজাগিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন মেসি।