হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টমাস মুলারের পর জেরদান শাকিরি। ২০০২ সালের পর আবার একাধিক হ্যাটট্রিক দেখল বিশ্বকাপ ফুটবল। মাঝের দুটি আসর িমলে হ্যাটট্রিক হয়েছিল মাত্র একটি। হ্যাটট্রিকবিহীন একমাত্র বিশ্বকাপটা হয়েছিল ২০০৬ সালে জার্মানিতে। বিশ্বকাপের তিনটি আসরে (১৯৬২, ১৯৯৮ ও ২০১০) হ্যাটট্রিক হয়েছে একটি করে। দুটি হয়েছে এবারসহ নয়টি টুর্নামেন্টে। তিন হ্যাটট্রিকের বিশ্বকাপ হয়েছে তিনটি, চার হ্যাটট্রিকের বিশ্বকাপও তিনটি। সবচেয়ে বেশি আটটি হ্যাটট্রিক দেখেছে ১৯৫৪ বিশ্বকাপ, এর দুটিই আবার হাঙ্গেরিয়ান গ্রেট স্যান্ডর ককসিসের। সুইজারল্যান্ডের ওই বিশ্বকাপই দেখে ম্যাচপ্রতি সবচেয়ে বেশি গোল (৫.৪)।