হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগে ৭৫ বছর ধরে টিকে ছিল ইসিদ্রো লাগানার ৩টি হ্যাটট্রিকের রেকর্ড। গত মৌসুমে এক ধাক্কায় ওই সংখ্যাটাকে দ্বিগুণ করে রেকর্ড গড়েন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের লা লিগা এখনো পেরোয়নি অর্ধেক পথ। আর এখনই রোনালদোর হ্যাটট্রিক হয়ে গেল ৫টি। লা লিগায় নিজের রেকর্ডটিকেই হুমকির মুখে ফেলে দেওয়া পর্তুগিজ তারকা এরই মধ্যে আরেকটি রেকর্ডও করে ফেলেছেন। সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিকটি তাঁর ক্যারিয়ারের ১৪তম। এখনো খেলছেন এমন ফুটবলারদের মধ্যে ইউরোপে সবচেয়ে বেশি হ্যাটট্রিক এখন তাঁরই। পেছনে ফেলে দিয়েছেন ফিলিপ্পো ইনজাগি ও লিওনেল মেসিকে। ক্লাব পর্যায়ে ওই দুজনের হ্যাটট্রিক ১৩টি করে। তবে সর্বকালের রেকর্ডটি এখনো বহুদূর। ৩৭টি হ্যাটট্রিক নিয়ে ইউরোপে সর্বকালের সেরা এখনো এভারটন স্ট্রাইকার ডিক্সি ডিন।