হ্যাটট্রিক ও ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস গড়লেন স্টুয়ার্ট ব্রড। ইংলিশ এই অলরাউন্ডার প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাচে হ্যাটট্রিকের পাশাপাশি করেছেন ১০০-এর ওপরে রান। ধীরে ধীরে নিজেকে পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে মেলে ধরা এই ইংলিশ ট্রেন্টব্রিজে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে করেছেন ফিফটি। এরপর হ্যাটট্রিকসহ ৬ উইকেট তুলে নিয়ে ভারতকে তেমন বাড়াতে দেননি লিড। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে করেছেন ৪৪ রান। ম্যাচে মোট রান ১০৮। এর আগে ম্যাচে হ্যাটট্রিকের সঙ্গে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি ছিল আরেক ইংলিশ ডমিনিক কর্কের। ১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ইনিংসে ৫৬ রান করে অপরাজিত ছিলেন। ১৮৮৩ সালে মেলবোর্নে হ্যাটট্রিকের পর ফিফটি করার উদাহরণ গড়েন বিলি বেটস। তিনিও ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ইনিংসে ৫৫ করেছিলেন বেটস।