হ্যাটট্রিক কণিকা
ড্যানিয়েল ক্রিস্টিয়ানের হ্যাটট্রিকটি ওয়ানডেতে ৩১তম। চারজনের একাধিক হ্যাটট্রিক আছে বলে তিনি ওয়ানডে হ্যাটট্রিকের কীর্তি গড়া ২৬তম ক্রিকেটার। সবচেয়ে বেশি ৮টি হ্যাটট্রিক পাকিস্তানিদের, শ্রীলঙ্কানদের ৬টি। অস্ট্রেলিয়ার ৪টি, ইংল্যান্ডের ৩টি, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের দুটি করে এবং দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের একটি। হ্যাটট্রিক করেও হারের স্বাদ পাওয়া চতুর্থ ক্রিকেটার ক্রিস্টিয়ান, বাকি তিনজন—শাহাদাত হোসেন, শেন বন্ড ও লাসিথ মালিঙ্গা। টানা চার বলে উইকেট নেওয়া একমাত্র বোলার মালিঙ্গা। তিনটি হ্যাটট্রিকও শুধু তাঁরই। দুবার হ্যাটট্রিক করেছেন ওয়াসিম আকরাম, চামিন্ডা ভাস ও সাকলায়েন মুশতাক। সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের রেকর্ড আকিব জাভেদের (১৯ বছর ৮১ দিন) আকিবের হ্যাটট্রিকে তিনটিই এলবিডব্লু, ওয়াসিম আকরামর দুই হ্যাটট্রিকে ছয়টিই বোল্ড! ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতে হ্যাটট্রিকসহ ৫ উইকেটের পরও আর সুযোগ পাননি অ্যান্থনি স্টুয়ার্ট। শেষ ওয়ানডেতে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন ফ্লিনটফও।