হ্যাটট্রিক-নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপিল দেব   	ফারভিজ মাহারুফ
কপিল দেব ফারভিজ মাহারুফ

এমনিতে এশিয়া কাপ হয়ে থাকে দুই বছর পর পর। তবে একবার এশিয়া কাপ হয়েছে দুই বছরজুড়ে! চতুর্থ এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচ হয়েছিল ১৯৯০ সালের ক্রিসমাস ডেতে। ফাইনাল হওয়ার কথা ছিল ৩ জানুয়ারি, বৃষ্টির কারণে ম্যাচ পিছিয়ে যায় এক দিন। পরদিনও বৃষ্টি-বাধায় ম্যাচ নেমে আসে ৪৫ ওভারে। ইডেনের সেই ফাইনালেই এশিয়া কাপ দেখেছিল প্রথম হ্যাটট্রিক। এক ওভারের শেষ বলে ও পরের ওভারের প্রথম দুই বলে রোশান মহানামা, রুমেশ রত্নায়েকে ও সনাৎ জয়াসুরিয়াকে ফিরিয়ে হ্যাটট্রিক আনন্দে ভেসেছিলেন কপিল। ওয়ানডেতে ভারতের সর্বশেষ হ্যাটট্রিক হয়ে আছে সেটিই। এশিয়া কাপে হ্যাটট্রিক হয়েছে আর একটিই। সেটি আবার করেছেন এক লঙ্কান বোলার, ভারতের বিপক্ষেই। ডাম্বুলায় ২০১০ এশিয়া কাপে রবীন্দ্র জাদেজা, প্রাভিন কুমার ও জহির খানকে টানা তিন বলে ফেরান ফারভিজ মাহারুফ।
আ. ই.