হ্যাটট্রিক-বিচিত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রাজ্জাকের হ্যাটট্রিক ওয়ানডে ইতিহাসে ২৭তম, করেছেন ২৪ জন বোলার। দুটি করে হ্যাটট্রিক আছে ওয়াসিম আকরাম, চামিন্ডা ভাস ও সাকলায়েন মুশতাকের।সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের আকিব জাভেদ (১৯ বছর ৮১ দিন)।আকরামের দুই হ্যাটট্রিকের ছয়টি উইকেটই বোল্ড, আকিবের হ্যাটট্রিকে তিনটিই এলবিডব্লু।হ্যাটট্রিক ম্যাচের পর আর কোনো ম্যাচই খেলা হয়নি অ্যান্থনি স্টুয়ার্টের। হ্যাটট্রিক হিরোদের মধ্যে সবচেয়ে কম (তিনটি) ম্যাচ খেলেছেন এই অস্ট্রেলিয়ান পেসারই।ম্যাচের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করেছেন একমাত্র শ্রীলঙ্কার চামিন্ডা ভাস, বাংলাদেশের বিপক্ষে ২০০৩ বিশ্বকাপে।টানা চার বলে উইকেট আছে একমাত্র শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার।সবচেয়ে বেশি (আটটি) হ্যাটট্রিক পাকিস্তানি বোলারদের।