হ্যাটট্রিক শিরোপা জিতল ইসলামের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তবিভাগ ফুটবলে উত্তরাঞ্চলে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে মার্কেটিং বিভাগকে।প্রথমার্ধে ম্যাচের ভাগ্য-নির্ধারণী গোলটি করেন জাতীয় দলের ক্যাম্পে থাকা দিদার। সেই সুবাদে ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি।খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ফুটবল কমিটির প্রধান অধ্যাপক শেখ শামীমুল আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক শওকতুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. তৌফিকুল হায়দার। এ ছাড়া খেলায় দর্শক হিসেবে মার্কেটিং ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ক্রিকেটেও চ্যাম্পিয়ন। বিজ্ঞপ্তি।