হ্যাটট্রিকের ডাবল হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলের পর গোল করে দারুণ একটা মৌসুম কাটালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ গোল করে লা লিগার রেকর্ড বুকের শীর্ষস্থান থেকে সরিয়েছেন টেলমো জারা ও হুগো সানচেজকে। এই গোলবন্যার পথে করেছেন ৬টি হ্যাটট্রিক। দুই ম্যাচে আবার গোল করেছেন চারটি করে! এক মৌসুমে সর্বোচ্চ হ্যাটট্রিকের ৭৫ বছর পুরোনো রেকর্ডটাকে ভেঙে এক ধাক্কায় করে ফেলেছেন দ্বিগুণ। সেই ১৯৩৫-৩৬ মৌসুমে ৩টি হ্যাটট্রিক করেছিলেন ওভিয়েদো ক্লাবের ইসিদরো লাগানা, সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ২৮ গোল করে। ইউরোপের লিগগুলোতে রোনালদোর পরই আছেন মারিও গোমেজ, বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার হ্যাটট্রিক করেছেন ৫টি। ১৯৭১-৭২ মৌসুমে ৬টি হ্যাটট্রিক ছিল জার্মান ও বায়ার্ন কিংবদন্তি গার্ড মুলারের। অল্পের জন্য মুলারকে ছুঁতে না পারলেও বুন্দেসলিগায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি গোল ঠিকই করেছেন গোমেজ।