হ্যাটট্রিকের ফিফটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৬ বছর ধরে স্বীকৃতিটা ছিল আর্জেন্টিনার গিলের্মো স্ট্যাবিলের। ২০০৬ সালের নভেম্বরে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের স্বীকৃতিটা ফিফা দেয় যুক্তরাষ্ট্রের বার্ট পেতনুদেকে। এই দুজনের সঙ্গে বিশ্বকাপের প্রথম আসরে হ্যাটট্রিক ছিল আরও একটি। ২০তম আসরে এসে হ্যাটট্রিক সংখ্যা ছুঁল ৫০। পরশু হন্ডুরাসের বিপক্ষে শাকিরির ৩ গোল বিশ্বকাপের ৫০তম হ্যাটট্রিক। সবচেয়ে বেশি হ্যাটট্রিক হয়েছে ১৯৫৪ বিশ্বকাপে, ৮টি। একটিও হয়নি ২০০৬ বিশ্বকাপে।