হ্যান্ডবল আইন নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে গোললাইন প্রযুক্তির প্রয়োগ নিয়ে অনেক দিন ধরেই চলছে বিতর্ক। এবার হ্যান্ডবলের নিয়মকানুন নিয়েও সরব হয়েছেন ফুটবল কোচরা। ইউরোপের ১৪টি দেশের ১১০ জন কোচের ওপর একটি জরিপ চালানো হয়েছিল। সেখানে ৮৩ শতাংশ কোচ জানিয়েছেন, হ্যান্ডবলের নিয়মগুলো আরও স্পষ্ট করা উচিত। বক্সের ভেতরে ইচ্ছাকৃতভাবে বল হাতে লাগালে পেনাল্টির বাঁশি বাজাতে পারেন রেফারি। কিন্তু কোনটা ‘ইচ্ছাকৃত’ আর কোনটা ‘অনিচ্ছাকৃত’, সেটা নিয়ে আছে ধাঁধা। রেফারি ভেদে প্রায়ই তারতম্য ঘটে এই ব্যাপারটায়, ওঠে অযাচিত বিতর্ক। তাই এই নিয়মটা আরও খোলাসা করার জন্য মত দিয়েছেন কোচরা। গোললাইন প্রযুক্তির পক্ষে ভোট পড়েছে ৬২ শতাংশ। এমনকি ৬৩ শতাংশ কোচ ক্রিকেট-টেনিসের মতো ফুটবলেও ‘রেফারেল’ পদ্ধতি চালুর দাবি তুলেছেন। কোনো ধরনের প্রযুক্তির পক্ষপাতী নন, এমন কোচের সংখ্যা মাত্র ৪ শতাংশ। রয়টার্স।