হ্যান্ডবল স্টেডিয়ামে মেলা, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন হ্যান্ডবল স্টেডিয়াম ভাড়া দিয়ে ২৫ লাখ টাকা পেল হ্যান্ডবল ফেডারেশন। ভাড়া নিয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্পোদ্যোক্তাদের জন্য প্রযুক্তি মেলা করছে হ্যান্ডবল স্টেডিয়ামে। ১০ দিনের মেলা শুরু হয়েছে কাল।ক্রীড়া স্থাপনায় খেলার বাইরে অনুষ্ঠান হলে বরাবরই প্রতিবাদ উঠেছে। তবে এই মেলায় যেহেতু বড় অঙ্কের টাকা পাওয়া গেছে, তাই ফেডারেশন এই মেলার অনুষ্ঠানকে সাদরে গ্রহণ করেছে।হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর সেটিই বললেন, ‘মেলায় মাঠের ক্ষতি হবে না। হলে উদ্যোক্তারা দায় নেবে। কাজেই আমাদের সমস্যা নেই। মেলার জন্য খেলা বন্ধ করিনি। খেলার ফাঁকে ১০ দিন সময় বের করা হয়েছে। তা ছাড়া আমরা প্রথমে আপত্তি তুললেও ফেডারেশন আর্থিকভাবে লাভবান হওয়ায় পরে সাদরেই গ্রহণ করেছি।’জানা গেছে, মেলার জন্য মাঠ ভাড়া দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। হ্যান্ডবল ফেডারেশন আপত্তি তুলে দাবি জানায়, ভাড়া দিতে হলে ভাড়ার টাকাটা ফেডারেশনকে দিতে হবে। ক্রীড়া পরিষদ এই দাবি মেনে ২৫ লাখ টাকা হ্যান্ডবল ফেডারেশনকে দিয়ে দিয়েছে। টাকাটা এরই মধ্যে ব্যাংকে এফডিআর করে দিয়েছে ফেডারেশন।আসাদুজ্জান জানিয়েছেন হ্যান্ডবল ফেডারেশনের বড় একটা পরিকল্পনার কথাও, ‘আমরা এক কোটি টাকার তহবিল সংগ্রহ করার চেষ্টা করছি। ভবিষ্যতে এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জনের জন্য দল তৈরি করব এই টাকা দিয়ে। কারণ, আমরা মনে করি, এশিয়ান হ্যান্ডবলে খেলার ছাড়পত্র পাওয়া দরকার আমাদের।’