হ্যান্ডবলে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিক উদ্বোধন আজ হলেও গতকালই শুরু হয়ে গেছে ইউনাইটেড অয়েল মহিলা হ্যান্ডবল লিগ। টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে দেশের অন্যতম সেরা ক্লাব—আবাহনী লিমিটেড। মোহামেডানেরও লিগে অংশ নেওয়ার কথা থাকলেও নাম এন্ট্রি করেনি।পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আবাহনী। আরামবাগ ক্রীড়াচক্রকে তারা হারিয়েছে ৩৮-৮ গোলের বড় ব্যবধানে। দিনের অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স ৩৪-৪ গোলে হারিয়েছে ফ্লেম গার্লস ক্লাবকে। সুপার ফোরের ম্যাচ শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে। টুর্নামেন্টে প্রথমবারের মতো পৃষ্ঠপোষকতা করছে বেস্ট লুব্রিকেন্টস। অংশ নেওয়া প্রতিটি দল পাচ্ছে ৫ হাজার করে টাকা। প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল (বুলবুল)।