হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বিজিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমন্ত্রণমূলক জাতীয় পুরুষ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল ফাইনালে বিজিবি ৩৪-২৫ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। এর আগে স্থান নির্ধারণী খেলায় চট্টগ্রাম মহানগরী ৩৪-২৮ গোলে হারিয়েছে চাঁপাইনবাবগঞ্জকে। সেরা খেলোয়াড় হয়েছেন বিজিবির ইমদাদুল হক।