হ্যান্ডবলে বিদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগ জমজমাট করতে একসময় বিদেশি খেলোয়াড় আনাটা অভ্যাসে পরিণত করে ফেলেছিল ঢাকার হ্যান্ডবল ক্লাবগুলো। সাতবিন্দর সিং গোরা, রাজেশ সিংদের মতো ভারতের অনেক খেলোয়াড় খেলে গেছেন ঢাকায়। খেলেছেন পাকিস্তান, ক্যামেরুনের খেলোয়াড়েরা। ২০০৫ সালের পর আবারও ঢাকায় আসছে বিদেশি হ্যান্ডবল খেলোয়াড়। ২৩ মে থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগে দেখা যাবে ভারতের শমসের সিং, হারদেব সিং ও গ্রিনিজ ডি কুনজাকে। নারিন্দা প্রগতি বয়েজের হয়ে খেলতে আজ ঢাকা আসছেন ভারতের জাতীয় দলে খেলা এই তিন পাঞ্জাবি।