হ্যান্ডবলে বৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকেলবেলার তুমুল বৃষ্টিতে কাল ভেসে গেল মহিলা হ্যান্ডবল লিগের কালকের দ্বিতীয় ম্যাচ। আজাদ-মেরিনার্স খেলার মিনিট বিশেক যেতে না যেতেই শুরু হয় বৃষ্টি। আজাদ ৮-৪ গোলে এগিয়ে থাকা অবস্থায় স্থগিত খেলাটির বাকি অংশ অনুষ্ঠিত হবে আজ। দিনের প্রথম খেলায় আবাহনী লিমিটেড ২৮-৭ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়াচক্রকে।