হ্যান্ডবলে ভারত ও ইয়েমেনের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগের দিন পাকিস্তানের কাছে ৪৯ গোল হজম করেছিল নেপাল। আইএইচএফ হ্যান্ডবল চ্যালেঞ্জ ট্রফিতে কাল ভারত তাদের হারাল ৪৪-১১ গোলে। সর্বোচ্চ ১৪ গোল করেছেন ভারতের সোমেশ্বর সিং। দীপক ৮টি, মনীষ ৬টি, ফুলদেব ৪টি ও বিপিন ৩টি করে গোল করেছেন। দিনের অন্য ম্যাচে ইয়েমেন ৩৫-২৪ গোলে হারিয়েছে আফগানিস্তানকে। ইয়েমেনের আবদুল্লাহ আহমেদ আলী সর্বোচ্চ ৭টি গোল করেছেন। মকবুল ও জোবায়ের করেছেন ৬টি করে গোল।