হ্যান্ডবলে সেরা বর্ডার গার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৪ সালে শুরু হওয়া জাতীয় পুরুষ হ্যান্ডবলের শ্রেষ্ঠত্ব রইল এক দলের হাতেই। গত বছর পর্যন্ত দলটি বাংলাদেশ রাইফেলস নামে খেলেছে। ২০টি জাতীয় শিরোপার ১৯টি জিতেছে। মাঝে শুধু ১৯৮৮ সালে চ্যাম্পিয়ন হয়েছে বিমানবাহিনী। এবার ২১তম প্রতিযোগিতায় বাংলাদেশ রাইফেলস খেলেছে নতুন নাম বর্ডার গার্ড বাংলাদেশ নামে। কাল টানা সপ্তমবার ফাইনালে পুলিশ দলের বিপক্ষে জয়। পল্টন হ্যান্ডবল মাঠে এবারের জয়টি খুব সহজেই, ৩৮-১৭ গোলে। চ্যাম্পিয়ন দলের ইমদাদুল হক সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এক্সিম ব্যাংকের পৃষ্ঠপোষণায় আয়োজিত প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে চট্টগ্রাম মহানগর।