হ্যান্ডবলে সেরা ভিকারুননিসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবলের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল ফাইনালে ভিকারুননিসা নূন স্কুল ১৪-১ গোলে সানিডেইলকে হারিয়ে জিতেছে টানা দ্বিতীয় শিরোপা। সেরা খেলোয়াড় ভিকারুননিসা নূন স্কুলের ফাতেমা আক্তার।
বালক বিভাগের প্রথম রাউন্ডের খেলায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল ১৩-৭ গোলে বিএএফ শাহীন স্কুলকে, সেন্ট গ্রেগরিজ হাইস্কুল ২০-০ গোলে গ্রিন ডেল ইন্টারন্যাশনাল স্কুলকে, মতিঝিল আইডিয়াল স্কুল ১৬-৪ গোলে উদয়ন স্কুলকে হারিয়েছে। আগামী পরশু হবে বালক বিভাগের ফাইনাল।