প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরি করলে সেটিকে ‘ডাবল’ পর্যন্ত টেনে নেওয়ার সুনাম আছে তাঁর। সেই সুনাম ধরে রেখে কাল ক্যারিয়ারের অষ্টম ডাবল সেঞ্চুরিটি করে ফেললেন কুমার সাঙ্গাকারা। আর এই ডাবল সেঞ্চুরিতেই ছাড়িয়ে গেলেন ইংলিশ কিংবদন্তি ওয়ালি হ্যামন্ডকে। এত দিন সাতটি করে সেঞ্চুরি নিয়ে তিন নম্বর জায়গাটি ভাগাভাগি করছিলেন দুজন। সাঙ্গাকারা তিনেই থাকলেন, হ্যামন্ড নেমে গেলেন চারে। দুই নম্বর জায়গাটিও সাঙ্গাকারার ধরাছোঁয়ার মধ্যে। দুইয়ে থাকা ব্রায়ান লারার ডাবল সেঞ্চুরি নয়টি। আর ১২টি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে আর কেউ নন—সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান।