হ্যামস্ট্রিং ইনজুরিতে ফেব্রিগাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলন করতে গিয়ে আজ শনিবার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন সেস ফেব্রিগাস। এ কারণে কমপক্ষে তিন সপ্তাহ এই তারকা মিডফিল্ডারকে পাবে না ‘স্প্যানিশ জায়ান্ট’ বার্সেলোনা।ফেব্রিগাসের ইনজুরি বার্সার জন্য একটা বড় ধাক্কাই বলতে হবে। কারণ আগে থেকেই ইনজুরিতে আছেন ইনিয়েস্তা, সানচেজ ও ইব্রাহিম। স্প্যানিশ জায়ান্টদের মতো ধাক্কা অবশ্য ফেব্রিগাসের দেশ স্পেনের জন্যও।সামনের দুই সপ্তাহে ইউরো-২০১২ বাছাইপর্বের লড়াইয়ে চেক প্রজাতন্ত্র ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। এই দুই ম্যাচের জন্য ফেব্রিগাসকে গতকাল শুক্রবার জাতীয় দলে নিয়েছিলেন কোচ ভিনসেন্ত দেল বস্ক। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কোনো ম্যাচেই খেলতে পারবেন না ফেব্রিগাস। রয়টার্স।