হ্যামিল্টন মাসাকাদজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৮ বলে ৫৯ রান। অধিনায়ক ব্রেন্ডন টেলরের সঙ্গে ৪৮ বলে ৭৪ রানের জুটি। ১ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলা জিম্বাবুয়ের ১৬৮ রানে সবচেয়ে বড় অবদান হ্যামিল্টন মাসাকাদজারই। ১৮তম ওভারে আউট হয়েছেন, কিন্তু তাঁর গড়ে দেওয়া ভিত্তির ওপরই আরও ২৫ রান যোগ করে জিম্বাবুয়ের লেজ। বল হাতে তিনাশে পানিয়াঙ্গারা ৩ উইকেট পেলেও ম্যাচসেরা মাসাকাদজাই। ২৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার ম্যাচসেরা হয়েছেন টেস্ট অভিষেকেই সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান। এর আগে ২০০৮ সালে কানাডার বিপক্ষে ৭৯ রান করে পুরস্কার জিতেছিলেন মাসাকাদজা। বাংলাদেশের বিপক্ষে যেকোনো ধরনের ক্রিকেটেই এই প্রথম ম্যান অব দ্য ম্যাচ হলেন।