প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা গ্রাঁ প্রি জেতায় যতটা না আলোচনা, লুইস হ্যামিল্টন তার চেয়ে বেশি ‘আলোচনা’য় এসেছেন জয়ের পরের ঘটনা নিয়ে। বিজয়মঞ্চে দাঁড়িয়ে ছিপি খুলে শ্যাম্পেইনের ফোয়ারা ছুটিয়েছেন মঞ্চে দাঁড়িয়ে থাকা এক মেয়ের দিকে। ঘটনার পর পরই এ নিয়ে ফেসবুক-টুইটারে তুমুল সমালোচনা। চীন এবং পশ্চিমা সংবাদমাধ্যমও হ্যামিল্টনের আচরণে সমালোচনামুখর। কিন্তু যাঁকে তাক করে শ্যাম্পেইনের ছিপি খোলা হয়েছিল সেদিন, সেই লিউ শিয়িং দাঁড়িয়েছেন ইংল্যান্ডের ফর্মুলা ওয়ান চালক হ্যামিল্টনের পাশে। সাংহাইয়ের ইনস্টিটিউট অব ভিজু্যয়াল আর্টের স্নাতক ২২ বছর বয়সী শিয়িং মনে করেন ঘটনা নিয়ে সংবাদমাধ্যম একটু বেশিই প্রচারণা চালিয়েছে, ‘এটা এক কি দুই সেকেন্ডের ঘটনা। এটা নিয়ে আমি একদমই ভাবিনি।’ শিয়িংয়ের এই মন্তব্যে একটু স্বস্তিই পেতে পারেন হ্যামিল্টন। ইয়াহু নিউজ।