হ্যারি বেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে ডিফেন্ডারদের জীবন অতিষ্ঠ করে ফেলছেন হ্যারি কেন। টটেনহাম হটস্পার স্ট্রাইকার এবার চলেছেন ‘গোথাম সিটি’র মানুষদের জীবন অতিষ্ঠ করতে। পরশু বার্নলির বিপক্ষে ২-১ গোলের জয়ের পরই কেন গিয়েছিলেন এক অনুষ্ঠানে। স্বাভাবিক কোনো অনুষ্ঠান নয়, ‘যেমন খুশি তেমন সাজো’র অনুষ্ঠান। খলচরিত্র বেনের সাজে সাজলেন কেন। ২০১২ সালে ব্লক ব্লাস্টার হিট হওয়া ব্যাটম্যান সিরিজের ডার্ক নাইট রাইজেস চলচ্চিত্রের খলনায়কে রূপ নিতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে কেনকে। চুলে রং করে, বিশেষ মুখোশ পরে কিছুক্ষণের জন্য সুপার ভিলেন বেন হয়েছেন ইংলিশ ফরোয়ার্ড। সাজ পাল্টে ফেলায় যে দক্ষতা দেখালেন, তাতে ভবিষ্যতে হলিউডে দেখা যেতেই পারে তাঁকে। ডেইলি মেইল।