প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্থে আজ পাকিস্তান-অস্ট্রেলিয়া পঞ্চম ওয়ানডে। এই ম্যাচ অনন্য এক অর্জনের সুযোগ এনে দিয়েছে অস্ট্রেলিয়ার ডানহাতি ফাস্ট বোলার রায়ান হ্যারিসের সামনে। আগের দুটি ম্যাচের দুটিতেই ৫ উইকেট করে পেয়েছেন হ্যারিস। আজ এটির পুনরাবৃত্তি করতে পারলেই ছুঁয়ে ফেলবেন টানা তিন ওয়ানডেতে ৫ উইকেট পাওয়া একমাত্র বোলার পাকিস্তানের ওয়াকার ইউনুসকে। অবশ্য ওয়ানডে ক্রিকেটে টানা দুই ম্যাচে ৫ উইকেট পাওয়া বোলারের সংখ্যাটাও খুব বেশি নয়। ওয়াকার-হ্যারিস ছাড়া এই কৃতিত্ব আছে অস্ট্রেলিয়ার গ্যারি জন গিলমোর, শ্রীলঙ্কার অশান্ত ডি মেল এবং পাকিস্তানের আকিব জাভেদ, সাকলায়েন মুশতাক ও আজহার মেহমুদের। একমাত্র বোলার হিসেবে একাধিকবার (তিনবার) এই কৃতিত্ব দেখিয়েছেন ২৬২ ওয়ানডে ম্যাচে ৪১৬ উইকেটের মালিক ওয়াকার।