প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতে ১৩ রান করে ‘অভিজাত’ এক ক্লাবে ঢোকার সুযোগ হারিয়েছেন কেন উইলিয়ামসন। ডাম্বুলায় সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজেই অভিষিক্ত কিউই অলরাউন্ডার প্রথম দুই ম্যাচে আউট হয়েছিলেন শূন্য রানে। শূন্যের হ্যাটট্রিক করে ওয়ানডে ক্যারিয়ার শুরুর ‘সৌভাগ্য’ হয়েছে মাত্র তিনজনের। তাঁদের একজনের ক্যারিয়ার আবার শেষ হয়ে গেছে শুরুতেই। প্রথম তিন ম্যাচে শূন্য করার পর আর ওয়ানডেতে সুযোগই পাননি পাকিস্তানের শাদাব কবির। এই ক্লাবের বাকি দুজন আয়ারল্যান্ডের পিটার গিলেস্পি ও কানাডার নিকোলাস ডি গ্রুট। উইলিয়ামসনের এক পূর্বসূরিরও শুরু হয়েছিল তাঁর মতোই। ১২১ ওয়ানডে খেলা সাবেক কিউই অধিনায়ক কেন রাদারফোর্ডের শুরুটা ছিল এ রকম—০, ০, ৪, ০, ২, ১, ৫!