০.১ শতাংশ হলেও...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেভাবে এগোচ্ছেন তাতে ক্রিকেটের ব্যাটিং কিংবদন্তিদের ছোট কাতারে কিছুদিনের মধ্যেই নাম লেখাবেন বিরাট কোহলি। সুনীল গাভাস্কার কিংবা শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা শুরু হয়েছে আগেই। দুর্দান্ত ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন কোহলি নিজেই, ‘সবাই ভালো করতে চায়, সবাই রান করতে চায়। যখনই অনুশীলনে যাই, কিছু শেখার চেষ্টা করি। কীভাবে নিজের উন্নতি করা যায়, চেষ্টা করি। অনুশীলনে ০.১ শতাংশ উন্নতিও যদি হয় সে চেষ্টা করি। আমার হাতে তো কোনো জাদুর কাঠি নেই যে নামলাম আর রান করতে লাগলাম।’ তবে শুধু ব্যাটিংই নয়, ব্যতিক্রমী আচরণ, ব্যক্তিগত জীবনও তাঁকে এনেছে পাদপ্রদীপের আলোয়। এ নিয়ে এতটাই বিব্রত কোহলি যে, অস্ট্রেলিয়া ম্যাচের সংবাদ সম্মেলনেও তাঁকে বলতে হলো, ‘আমার ব্যাপারে যা ধারণা, তার অধিকাংশই ভুল।’ ক্রিকেট নেক্সট।