লিস্টারশায়ার ৮২/১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের ম্যাচে ডারহামের কাছে হেরে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টির কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি সাকিব আল হাসানের দল লিস্টারশায়ার। কাল নবম ম্যাচে খেলেছে ডার্বিশায়ারের বিপক্ষে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথমে ব্যাট করে টসজয়ী লিস্টারশায়ার ১০ ওভারে ১ উইকেট হারিয়ে তোলে ৮২ রান। তখনো ব্যাট করতে নামেননি সাকিব। ১৯ বলে ২১ রান করে ফেরেন ওপেনার জোসুয়া কব। গ্রেগ স্মিথ ব্যাট করছিলেন ৪২ রানে, সঙ্গী নেড একার্সলের ছিল ১৭। ক্রিকইনফো।