১ উইকেটে হারল বাংলাদেশ ‘এ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিততে জিততে শেষ পর্যন্ত হেরেই গেল বাংলাদেশ ‘এ’ দল। কাল সেন্ট লুসিয়ায় দ্বিতীয় বেসরকারি টেস্টে শেষ জুটির দৃঢ়তায় ১ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’। ম্যাচ জেতার সঙ্গে ১-০ ব্যবধানে সিরিজও জিতেছে স্বাগতিকেরা। শেষ দিনে মাত্র ৭৫ রান করতে হতো ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে। হাতে ছিল ৭ উইকেট। কিন্তু ৩ উইকেটে ১৫৬ থেকে দেখতে না দেখতেই ৯ উইকেটে ২০০। জেতার জন্য তখনো দরকার আরও ১৪ রান। শেষ জুটিতে সুনীল নারাইন (২৬*) ও নেলন পাসকাল (১১*) সফরকারীদের হতাশায় ডুবিয়ে স্মরণীয় এক জয় এনে দেন দলকে।আগের দিন রান তাড়া করতে নেমে স্বাগতিকেরা ৭৩ রানেই হারায় ৩ উইকেট। এরপর ওপেনার ডাঞ্জা হায়াট ও জোনাথন কার্টারের চতুর্থ উইকেটে আসে ৮৩ রান। এই জুটি ভাঙেন ম্যাচসেরা সোহরাওয়ার্দী শুভ। ম্যাচে মোট ৭ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েই ম্যাচে ফিরিয়েছিলেন দলকে।এর আগে বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে করে ১৮৭। এর সঙ্গে প্রথম ইনিংসের ৩৪ রানের লিড যোগ হওয়ায় স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২১৪ রান। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ‘এ’: ১৫৫ ও ১৮৭ (সোহরাওয়ার্দী ২৯*, নাসির ২৯, রকিবুল ২৮, মিঠুন ২৬, জহুরুল ২৫; রাসেল ৫/৩৬, পেরমল ২/১৭)। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’: ১২৯ ও ২১৭/৯ (হায়াট ৬২, কার্টার ৫৫, নারাইন ২৬*; সোহরাওয়ার্দী ৪/৮৪, রবিউল ৩/৬৩, সোহাগ ২/৩৪)।ফল: ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ১ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: সোহরাওয়ার্দী শুভ (বাংলাদেশ ‘এ’)।