১ ওভারে ৩৮!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেই বলে বুড়ো হাড়ে ভেল্কি। ওভারের ৬ বলে ৬টি ছয় মারলেও রান হয় ৩৬, কিন্তু স্কট স্টাইরিশ নিলেন ৩৮। এর মাঝে আবার একটি ছিল ডট বল! দেড় বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো অলরাউন্ডার এই ঝড় তুলেছেন পরশু ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে, হোভে।দুটি নো-বল দিয়ে নিজের সর্বনাশ করেছেন আসলে বোলারই। কোনো ডেলিভারি হওয়ার আগেই ওই ওভার থেকে আসে ১২ রান! প্রথম বলটি নো, স্টাইরিশ মারেন ছয়। পরের বল আবারও নো, এবার চার। এরপর ৬, ৬, ৪, ডট, ৪, ৬। ‘নির্যাতিত’ বোলার তাঁরই এক স্বদেশি, ২২ বছর বয়সী ফাস্ট বোলার জেমস ফুলার।স্টাইরিশের ঝোড়ো সেঞ্চুরিতে গ্লস্টারশায়ারকে ৩৯ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সাসেক্স। ১২তম ওভারে উইকেটে গিয়েছিলেন স্টাইরিশ, ১৪ ওভার শেষেও রান ছিল ৯ বলে ৮। সেখান থেকে ৫ চার ও ৯ ছয়ে ৩৭ বছর বয়সী অলরাউন্ডার সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন ৩৭ বলে! টি-টোয়েন্টিতে এটি তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। ওয়েবসাইট।