প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল যেমন মাত্র ১ রানের জন্য ভারত জিততে পারল না। তেমনি ওই ১ রানের জন্যই ওয়েস্ট ইন্ডিজও বেঁচে গেছে বড় এক লজ্জা থেকে। ভারত জিতে গেলে প্রথম ইনিংসে বেশি রান করেও পরাজিত দলের তালিকায় সবার ওপরে থাকত ওয়েস্ট ইন্ডিজের নাম। সেটা না হওয়ায় সবচেয়ে অখুশি বোধ হয় অস্ট্রেলিয়ানরাই। কারণ রেকর্ডটি যে তাদেরই। ১৮৯৪ সালে সিডনি টেস্টে প্রথম ইনিংসে ৫৮৬ করেও ইংল্যান্ডের কাছে হেরেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। আর কাল শেষ হওয়া মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৫৯০ রান।