১০ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনিংসে ৯ উইকেট, ম্যাচে ১৩। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবার ম্যাচে ১০ উইকেট পেলেন আবদুর রাজ্জাক। জাতীয় দলের বাঁহাতি স্পিনার প্রতিবারই ১০ উইকেট নিয়েছেন জাতীয় লিগে খুলনার হয়ে। পরশু কক্সবাজারে লাঞ্চের কিছু সময় আগে ঢাকা মহানগরের সগীর হোসেনকে এলবিডব্লু করেই জাতীয় লিগের ৫০তম ১০ উইকেট নিয়েছেন রাজ্জাক। পরে ওই দিনই সংখ্যাটা ৫১ হয়েছে সিলেটের নাসুম আহমেদের প্রথম ১০ উইকেটে। জাতীয় লিগে সবচেয়ে বেশি ১০ উইকেট নেওয়া বোলার রাজ্জাকই। দ্বিতীয় সর্বোচ্চ চারবার পেয়েছেন এনামুল হক মনি। তিনবার করে ১০ উইকেট নিয়েছেন আরেক বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন এবং দুই পেসার হাসিবুল হোসেন ও মোহাম্মদ শরীফ।